আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 7:14 pm || প্রকাশের তারিখ: December 6, 2020, 1:37 pm
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলাপাড়ায় কৃষকলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
ইমন আল আহসান,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলাপাড়া বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কৃষকসংগঠন বাংলাদেশ কৃষকলীগ।বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রবিবার ৬ ডিসেম্বের কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন কৃষকলীগ নেতাকর্মীরা।এ সময় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি এস এম মর্তুল্লাহ্ সৌরভ নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কৃষকলীগ।

মিছিল শেষে কলাপাড়া পৌর কৃষকলীগ সভাপতি এস,এম মর্তুল্লাহ্ সৌরভ বক্তাব্যে বলেন বঙ্গবন্ধু’র ভাস্কর্য বাংলাদেশের ঐতিহ্য , এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়ীত্ব। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জরিত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবী ও তীব্রনিন্দা জানান।

এ ছাড়া, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম