প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 1:57 am || প্রকাশের তারিখ: December 8, 2020, 3:02 pm
বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল সীমান্তে থেকে ৬কেজি গাঁজা সহ বাবলু মোড়র(৪৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।
মঙ্গবার(৮ডিসেম্বর)সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে মাদক সহ তাকে আটক করা হয়। আটকৃত আসামি দৌলতপুর গ্রামের গ্রামের মৃত,আতিয়ার মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন এস আই শফি আহম্মেদ রিয়েল ও এএসআই মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬কেজি গাঁজা সহ আসামি কে হাতে নাতে আটক করে।আটকৃত আসামি কে মাদকদ্রব্য আইনে মামলা নং ১০তাং৮/১২/২০ দিয়ে যশোর কোর্টএ প্রেরণ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম