আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:48 pm || প্রকাশের তারিখ: December 8, 2020, 11:30 pm
কেশবপুর রুখসানা ইসলাম শিল্পীর সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি।। যশোরের কেশবপুরে রুখসানা ইসলাম শিল্পীর সহযোগীতায় ও “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা”এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর এর সহযোগিতায় দুঃস্থ, অসহায়,গরিব মেধাবী শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়।

”দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা” র প্রধান কার্যালয়ে ৩৪ জন শিশুর মাঝে শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণ করা হয়। শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণের সময় উপস্থিত ছিলেন “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান,সংস্থার উপদেষ্টা ও কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত প্রমুখ।

“দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” কার্যক্রম দেখে রুখসানা ইসলাম শিল্পী ও মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণে সহযোগীতা করে। “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এই সংস্থার কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন। দুঃস্থ শিশুদের শিক্ষার উন্নয়ন ঘটাতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম