আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 3:22 pm || প্রকাশের তারিখ: December 9, 2020, 10:26 pm
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান মদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আবু রায়হান, জয়পুরহাট।।র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মদকদ্রব্যসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

গত ৮ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে উক্ত এলাকায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানের সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন রুকিন্দিপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩৮) ও পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০) কে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮.৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল, ১৪০ পিস বুপ্রেনোরফিন ইঞ্জেকশন ও একটি মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর-বদলগাছি এলাকার যুবসমাজের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম