আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: December 10, 2020, 12:30 am
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥

কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার(৯ ডিসেম্বর)বিকেলে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় এতে বক্তব্য দেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ এইচ এম ফিরোজ সরকার,আখতারুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম