প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 12:57 pm || প্রকাশের তারিখ: December 10, 2020, 1:47 pm
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জে কোর্ট হাজত থেকে ইকবাল হোসেন (২৮) নামের স্ত্রী হত্যামামলার এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ।
গত (০৯ ডিসেম্বর বুধবার) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানা থেকে স্ত্রী খুনের মামলায় কারাগারে থাকা ইকবাল হোসেন ওই আসামি পালিয়েছে বলে কারা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পালিয়ে যাওয়া আসামি ইকবাল হোসেন জেলার দোয়ারা বাজার উপজেলার রমজান আলীর ছেলে। জানাযায়, ২০১৭ সালের ১৬ জুন দোয়ারা বাজার উপজেলার উস্তেংগার গাও গ্রামে তার স্ত্রী মনোয়ারা বেগম খুন হন।
পরে মনোয়ারার মা তার স্বামী ইকবাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এবং ২০১৮ সালের ৭ জুলাই সিলেট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। ০৯ ডিসেম্বর বুধবার জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় হাজিরা ছিল ইকবালের। হাজিরা শেষে কোর্ট হাজতে নেওয়া হয় তাকে। সেখান থেকে তিনি পালিয়ে যান।
সুনামগঞ্জের জেল সুপার নূরশেদ আহমেদ ভূইয়া বলেন, “আমরা প্রতিদিন কোর্ট পুলিশের কাছে কভার্ডভ্যানে আসামিদের দিয়ে থাকি, আবার তারাই আবার আমাদের কাছে নিয়ে আসে। “ বুধবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে একজন আসামি মিসিং হয়েছে।” পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, পলাতক ইকবালকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আমাদেরবাংলাদে.কম/সিয়াম