আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:07 pm || প্রকাশের তারিখ: December 10, 2020, 9:49 pm
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে  বাগেরহাটে মানববন্ধন
শেখ সাইফুল ইসলাম কবির।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায় ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।

আমাদেরবাংলাদেশ.কম/ রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম