আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:14 am || প্রকাশের তারিখ: September 19, 2019, 10:12 am
রাজধানীতে কোন জুয়ার আসর চলবে না :ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা বা ক্যাসিনো চলতে দেয়া হবে না। ক্যাসিনোর মালিক যতই প্রভাবশালী হোক না কেনো তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে ।



বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপিতে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ক্যাসিনোর সাথে চলছে মাদক সেবনও। এ বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোতে যারা জুয়া খেলতে আসে তারাই মাদক সেবন করছে। ক্যাসিনো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে মাদক সেবনও বন্ধ হবে।

পুলিশের কোনো সদস্য এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম