আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:16 pm || প্রকাশের তারিখ: December 11, 2020, 11:32 pm
মুজিব ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি, পটুয়াখালীতে মানববন্ধন
পিরোজপুর সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সেলিম মুজাহিদ, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, উত্তরায়ণ খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, সূর্যোদয় খেলাঘর আসরের সহ সভাপতি এডভোকেট কমল ক‌ষ্ণ মুখার্জি, সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বীথিকা সাহা, জাতীয় কবিতা পরিষদ কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি আশুতোষ মিস্ত্রী, উপজেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব রিপন সিকদার , প্রাথমিক শিক্ষক সমিতির নেতা অসীম দাস, স্বপন বিশ্বাস প্রমুখ ।

কর্মসূচির শুরুতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানান তারা।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম