আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 2:17 pm || প্রকাশের তারিখ: December 12, 2020, 7:03 pm
বেনাপোলে প্রবীণ আওয়ামীলীগদের কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রবীণ আওয়ামীলীগ নেতা কর্মিদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ, সুবর্ণজয়ন্তী,মুজিব জন্মশতবর্ষ শুভেচ্ছা বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯৭৫ এর পর‌ শার্শা উপ‌জেলার বাংলা‌দেশ আওয়ামীগ এর যে সব ত্যা‌গি নেতা কর্মীরা অব‌হে‌লিত এবং বয়‌সের ভা‌রে বৃদ্ধ হতে চলেছে , এবং যা‌দের লড়াই সংগ্রা‌মে এদেশ স্বা‌ধীন হ‌য়ে‌ছে সেই সকল শ্রদ্ধা ভাজন বর্ষীয়ান রাজ‌নীতিবিদের সন্মা‌নে বি‌শেষ কৃতজ্ঞতা সমা‌বেশ এর আ‌য়োজন ক‌রে‌ন য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারন সম্পাক বেনা‌পোল পৌর মেয়র মোঃ আশরাফুল আলম লিটন।

শ‌নিবার(১২ ই ডিসেম্বর) বি‌কে‌লে বেনা‌পোল বল‌ফিল্ড মা‌ঠে শহীদ মিনারে এ ব্যা‌তিক্রম ধর্মী কৃতজ্ঞতা সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের সহসভাপ‌তি ও সা‌বেক উলাশী ইউ‌পি প‌রিষদ এর চেয়ারম্যান শ‌হিদুল আলম। এসময় ১৫৩ জন প্রবীন বর্ষীয়ান ত্যা‌গি অব‌হে‌লিত রাজ‌নিতী‌বিদদের উত্ত‌রিয় সন্মা‌ন ও সন্মা‌নিয় ক্রেষ্ট প‌রি‌য়ে দেন মেয়র লিটন।

য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ব‌লেন, গত শতা‌ব্দীর প্রবীন ও বর্ষীয়ান আওয়ামীলী‌গের নেতা কর্মীরা যারা বয়‌সের ভা‌রে ন্যুজ, যা‌দের লড়াই আর সংগ্রা‌মে আমরা পে‌য়ে‌ছিলাম এক‌টি ভুখন্ড।যারা আজ সমস্ত আ‌লো আর আ‌লোচনার বাই‌রে যারা এক সময় ছি‌লেন শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের প্রান।

সততার সা‌থে সাংগঠ‌নিক নেতৃত্ব দেওয়ার এক গৌরবজ্জল ই‌তিহাস তারা আজ অ‌ভিমা‌নে নি‌জে‌দের গু‌টি‌য়ে নি‌য়ে‌ছেন। এই প্রবীনরা নেতারা নির্যা‌তিত নি‌পিড়ীত মানু‌ষের জন্য লড়াই ক‌রে । তা‌দের অবদা‌নের জন্য আজ বাংলা‌দেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়।

প্র‌বিন শার্শা উপ‌জেলা আওয়ামীলীগ নেতা সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, মোস্তফা আহসান ফি‌রোজ ব‌লেন এখ‌নো এরকম শ্রদ্ধা জানা‌তে আওয়ামীলী‌গে নেতা আ‌ছে ভাব‌তে আমার চো‌খে জল আস‌ছে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ আব্দুল জলিল ,আহাসানউল্লা মাস্টার সহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম