আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:21 pm || প্রকাশের তারিখ: December 12, 2020, 11:38 pm
চরফ্যাশনে স্বাস্থ্য সচেতনতায় ব্যবসায়ীদের মাস্ক বিতরণ কর্মসুচী পালিত
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা)।। প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্য সচেতনতায় মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১২ডিসেম্বর) বেলা ১২টায় চরফ্যাশন সদর,জনতারোড, জ্যাকব এভিনিউসহ বাজারের শত,শত ব্যবসায়ী,ক্রেতা এবং সাধারণ পথযাত্রীদের মাঝে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী,যুগ্ন সম্পাদক মাইনুল ইসলাম মনির, সাদ্দাম হোসেন পারভেজ, আল হাসিভ মনির,সাইফুল ইসলাম মিয়াজি ও নূর হোসেন দেওয়ান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দূরত্ব বোজায় রেখে কেনাকাটাসহ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাগণকে মাস্ক ব্যবহারে আহবান জানান বক্তারা।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম