আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:21 pm || প্রকাশের তারিখ: December 12, 2020, 11:50 pm
ঝিনাইদহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বজ্রশপথ জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান
ঝিনাইদহ প্রতিনিধি।।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজি, অতিরিক্ত জেলা জজ এমজি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েল উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান,

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান সহ অন্যান্যরা।এসময় বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই ভাংচুরের এর সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম