আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:21 pm || প্রকাশের তারিখ: December 13, 2020, 12:03 am
কনকপুরকে নাগরিক দূর্ভোগ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান প্রার্থী রুবেল 
 আজিজুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দূনীতিমুক্ত,পরিচ্ছন্ন,আধুনিক,নাগরিক দূর্ভোগ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল আহমদ।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের চাওয়া,পাওয়া এবং জনদূর্ভোগের কথা কথা শুনছেন। একান্ত আলাপচারিতায় এ প্রতিবেদককে তার বিভিন্ন পরিকল্পনা ইউনিয়ন বাসীর উদ্দেশ্য তুলে ধরেন, আমি এই ইউনিয়নের সন্তান। পারিবারিক ও সামাজিক ভাবেই সবার কাছে পরিচিত। । সবার চাওয়া ও দাবীর প্রতি সম্মান দিয়েই আমার এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন করতে চাই ।
ইউনিয়নের প্রতিটি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের সকল দাবির বিষয়ে বিগত দিনে আমি সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তিনি বলেন, গরীব-দুঃখী মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে চাই । আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে সবাইকে দেখিয়ে দিতে চাই যে ইচ্ছা থাকলে উপায় হয়। তিনি আরো বলেন, আমার কোন পিছুটান নেই। অর্থের প্রতি কোন লোভ নেই আছে সম্মান আর জনগনের সেবা করে ভালবাসা পাবার লোভ।  জণগনের যে অধিকার আছে সেই অধিকার ও ইউনিয়ন পরিষদের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম