আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:02 pm || প্রকাশের তারিখ: September 19, 2019, 4:53 pm
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, সেমিতে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন
মোঃ আরিফ মন্ডল সাভার থেকেঃ সাভার উপজেলার সকল ইউনিয়ন এর মধ্যে চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর সেমি-ফাইনালে উন্নীত হয়েছে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গণ গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ২য় কোয়ার্টার-ফাইনাল খেলায় পাথালিয়া ইউনিয়ন পরিষদ কে ২-০ গোলে পরাজিত করে শেষ চার এ নিজেদের জায়গা করে নেয় তারা।

গণবিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় কোয়ার্টার-ফাইনাল খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন খান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল, মোঃ ওমর ফারুক, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শক। প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ অনুষ্ঠিত হচ্ছে।

পাথালিয়া ইউনিয়ন ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন এর মধ্যেকার আজকের (বৃহস্পতিবার) তীব্র প্রতিদ্বন্দিতামূলক ও উত্তেজনাপূর্ণ খেলাটি গণবিশ্ববিদ্যালয়ের মাঠে হাজারও দর্শক উপভোগ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম