আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: December 14, 2020, 8:21 pm
সাভার মুক্ত দিবসে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। সাভার মুক্ত দিবসে শহীদ টিটোর সমাধি ফলকে শ্রদ্ধা নিবেদন করছেন আশুলিয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে শহীদ টিটোর সমাধিস্থলে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় শহীদ আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

টিটোর সমাধিস্থল অযত্ন ও অবহেলায় থাকায় দুঃখ ও হতাশা প্রকাশ করেন সাংবাদিকগনরা।

সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান বলেন, সাভার মুক্ত দিবসের দিনে কিশোর মুক্তিযোদ্ধা টিটো শাহাদত বরণ করেছিলো। আমরা সংবাদকর্মীরা দীর্ঘ ১০ বছর ধরে টিটোকে স্মরণ করে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাভার মুক্ত দিবস পালনে কোন উদ্যোগ নেয়া হয় না। এটা অত্যন্ত দুঃখজনক!

সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব-ব্যুরো মোজাফফর হোসেন জয় বলেন, স্বাধীনতার এই বীর শহীদের সমাধিটির ব্যাপারে নজর নেই স্থানীয় প্রশাসন, গত বছর শ্রদ্ধা নিবেদনে এসে আমরা নিজেরাই টিটোর সমাধিটি ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করে শ্রদ্ধা জানিয়েছিলাম।

তখন প্রশাসন ও রাজনৈতিক নেতাদেরও জানানো হয়েছিলো। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও জাতির বীর সন্তানের এই সমাধিটিতে ধুলো-বালি জন্মে অপরিচ্ছন্ন রয়ে গেছে। তাই এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

এ সময় উপ‌স্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ লাইজু আহমেদ চৌধুরী ,সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হাসান,মোছা: শেফালি খাতুন মিতু,খোকা মোহাম্মদ চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম,মো: মেহেদী মুন্সী,মো: মশিউর রহমা,মোঃ ইমতিয়াজুল ইসলাম জীবন,মোঃ সোহেল,মোঃ মামুন, মো: ফাহিম মোঃ মনির,মোঃ টুটুলসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ডেইরি গেট এলাকায় শহীদ টিটোর সমাধি ফলক উন্মোচন করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম