আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: December 14, 2020, 10:38 pm
শার্শায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে মাষ্ক ও কম্বল বিতরণ
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে অসহায় গরীব দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করেছেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ রাজু নামে এক তরুন সমাজ সেবক।দক্ষিন বুরুজ বাগান গ্রাম আওয়ামীলীগ সভাপতি ইনছাপ মোড়ল ওর্য়াড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন।

ফেরদৌস আহমেদ রাজু বলেন, আমি এই গ্রামের সন্তান। এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের গরীব অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় যেন জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।

আমি আমার গ্রামের মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য।

আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে দোয়া প্রার্থনা করছি।

সোমবার বিকাল ৩ টার সময় উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের শতাধিক নারী পুরুষের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন।

উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন, চঞ্চল হোসেন, শাহআলম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম