আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: December 14, 2020, 10:43 pm
ঢাকা জেলা পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির তদন্ত কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ১৪ দিনের আয়োজিত তদন্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা মিল ব্যারাক পুলিশ লাইন্সে কনফারেন্স হলে এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে গত ১লা ডিসেম্বর থেকে শুরু হয় পুলিশের এ কর্মশালা।

এসময় কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

উপস্থিত ছিলেন আরও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কোর্স কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহকারী কোর্স কো-অর্ডিনেটর মোঃ নাসির মিয়াসহ প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাগন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম