আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: December 15, 2020, 12:29 am
নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।। আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস।নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিবসটি  পালন করা হয়েছে।

দিবসটি  উপলক্ষে সকালে দেশের সূর্য সন্তানদের পবিত্র স্মৃতিতে সশ্রদ্ধ সালাম জানাতে নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময়  অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সঞ্চালনা করেন  ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা  মৌসুমি।এসময় দেশের সূর্য সন্তানদের  অবদানের কথা স্মরণ করে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।


এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল ও সংগঠনসমূহ এর পক্ষ হতে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে ১৩ ডিসেম্বর রাতে  বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম