আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 10:46 am || প্রকাশের তারিখ: December 15, 2020, 7:52 pm
বেনাপোল চেকপোস্ট শুণ্য রেখায় ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক
বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দুই দুদেশের কাস্টমস,বন্দর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল শুণ্য রেখায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনা আর অবকাঠামোগত সমস্যার কারনে নানান ভাবে এপথে বাণিজ্য ব্যহত হচ্ছে। দিন দিন আমদানি-রফতানির চাহিদা বাড়লেও এসব সমস্যার কারণে বাণিজ্য প্রসারে হচ্ছে না।

এতে ব্যবসায়ীরা যেমন লোকশানের কবলে পড়ছেন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। আলোচনায় দুই দেশের কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা বাণিজ্য সহজীকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ব্যবসায়ী সংগঠনগুলোকে সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ,বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ-সভাপতি শিমুল হোসেন, কাস্টমস স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারী আজিম উদ্দীন গাজী প্রমুখ ।

ভারতের পক্ষ্যে ছিলেন, পেট্রাপোল কাস্টমসের রফতানি বিভাগের পরিচালক রাজস্ব কর্মকর্তা মিস্টার মিশ্র, পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র, বঁনগা গুডস ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সেক্রেটারী অরুণ সাহা প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম