আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 10:46 am || প্রকাশের তারিখ: December 15, 2020, 8:18 pm
শার্শার আমড়াখালী চেকপোস্টে পাচারকারীর বেল্টে মিলল ২৪ পিস স্বর্ণেরবার
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোষ্ট হতে ২ কেজি ওজনের ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল। ৪৯ বিজিবি এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা, (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

এছাড়া করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করণের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।যার ফলশ্রুতিতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েক শাহজাহান আলী এবং সিপাহী জহির মাতাব্বর কর্তৃক আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাসে নিয়মিত তল্লাশীকালে সন্দেহজনক ভাবে বাকি বিল্লাহ (২৬) নামের ১ ব্যক্তির দেহ তল্লাশী করলে তার শরীরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়।

পরবর্তীতে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের ২ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া তৎক্ষণাৎ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক বাকি বিল্লাহ শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আঃ ওয়াহাবের ছেলে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি ঊনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটককৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম