আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 10:46 am || প্রকাশের তারিখ: December 15, 2020, 10:15 pm
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন কুবির দুই শিক্ষক
আল আমিন,কুবি প্রতিনিধি।। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম ও প্রভাষক মাহমুদুল হাসান।




আজ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করা হয়, আপনাদের গবেষণা প্রস্তাব 'প্রেক্ষাগৃহে ছবি দেখা: পাঁচ দশকের বিবর্তন ' দপ্তর কর্তৃক গৃহীত হয়েছে। আপনাদেরকে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো মনোনীত করা হয়েছে।

গবেষণার বিষয়বস্তু নিয়ে মাহমুদুল হাসান বলেন,আমাদের  প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন, দর্শকরা যাচ্ছে না৷ এর পেছনের কারণ বের করতেই আমরা গবেষণাটি করবো।

ফেলোশীপ পাওয়ার ব্যাপারে কাজী এম. আনিছুল ইসলাম বলেন, 'আমি আনন্দিত, আমার ইচ্ছা হচ্ছে গবেষণা করবো। শিক্ষকদের যেটি আসল কাজ, সেটিই আমি করবো। পাশাপাশি রাজনীতিও করবো। তবে রাজনীতি করবো গবেষণা ও শিক্ষকতার মানটাকে উন্নত করার জন্য।

কোনো লেজুড়বৃত্তি রাজনীতি আমি করবো না। আমার উদ্দেশ্য পড়াশোনা, আমার উদ্দেশ্য শিক্ষার্থীদের পাশাপাশি  আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দেওয়া।

উল্লেখ্য, ফেলোশীপের জন্য মনোনীত এই দুই শিক্ষকের  আগামী রোববার ( ২০ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।


আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম