আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 8:20 am || প্রকাশের তারিখ: December 21, 2020, 1:30 am
পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জনের মনোনয়ন পত্র দাখিল
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি।। 
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে রোববার পিরোজপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্র দাখিল করেছেন তিন জন। এরা হলেন- পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক (নৌকা), জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ সহিদুল্লাহ (ধানের শীষ) এবং সাইদুল ইসলাম কিসমত (স্বতন্ত্র)।

এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম