আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: December 21, 2020, 10:24 am
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল
নয়ন হাসান বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুর আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।


আজ (২০ডিসেম্বর) রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ক্ষমতাসিন আওয়ামীলীগ থেকে সাবেক চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী, বর্তমান মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, বিএনপি থেকে হুমায়ুন কবির ও বিএনপি সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সামসুল আলম এর কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বিকেল ৪টায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী অধ্যাপক আক্কাস আলী স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিককে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও কাউন্সিলর পদে পুরুষ ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম