আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: December 21, 2020, 8:12 pm
পুলিশ জনগণের বন্ধু জনগণ থেকে আলাদা কিছু নয়: এসপি বিপ্লব কুমার সরকার
আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি।। পুলিশ জনগণ থেকে আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন,পুলিশ জনগণের বন্ধু। জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলাই পুলিশের কাজ। পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে যে ভীতি রয়েছে,তা দূর করতে হবে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলার কাউনিয়া থানায় উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেখানে নির্মিত অভ্যার্থনা ও সার্ভিস ডেলিভারি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসপি বিপ্লব কুমার সরকার বলেন, রংপুর জেলা পুলিশের সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের সক্ষমতার ওপর লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। থানায় এসে যাতে জনগণ যাতে আরো বেশি সেবা পেতে পারেন,এ জন্যই সার্ভিস ডেলিভারি সেন্টার গড়ে তোলা হয়েছে। গরিব-দুঃখী মানুষ নির্যাতিত হয়ে থানায় এলে পুলিশ তাদেরকে সঠিকভাবে সেবা প্রদান করবে।
ইতোমধ্যে কাউনিয়া থানার অফিসার ও ফোর্সের আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি থানা এলাকায় আধুনিক মানসম্মত গ্যারেজ নির্মাণ সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম