আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:12 am || প্রকাশের তারিখ: September 20, 2019, 12:41 pm
কলাবাগানে ক্যাসিনোর খোঁজে র‍্যাবের অভিযান
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার সন্দেহে অভিযান পরিচালনা করছে র‍্যাব-২।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে অভিযান শুরু হয়েছে।

র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল আশিক বিল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। বাইরের লোকজন কেউ ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

র‍্যাব-২ সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়া চক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম