আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: December 22, 2020, 1:43 am
লোহাগাড়ায় অবৈধ তিন ইটভাটা উচ্ছেদ
অমিত কর্মকার,লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিন ইটভাটা গুড়িয়ে দেওয়ার সংবাদ পাওয়া গেছে।

২১ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলমান অভিযানে উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় বিএবি ব্রিকফিল্ড, কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের মালিপাড়া এলাকায় কেবিকে ও পিএসবি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুলল্লাহ নুরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক।

অভিযানে ফায়ার সার্ভিস, র‌্যাব-৭ চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, গত ১৪ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার সকল অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশনা দেয়। এর প্রেক্ষিতে ১ম দিনের অভিযানে পদুয়ায় ১ টি ও কলাউজানে ২ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে লোহাগাড়ার আরো ৪১ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হবে।



আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম