প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 8:52 pm || প্রকাশের তারিখ: December 22, 2020, 11:51 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের পরবর্তীতে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
এর আগে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট সোমবার (২১ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।