আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:02 pm || প্রকাশের তারিখ: September 20, 2019, 5:17 pm
শার্শার হরিশ্চন্দ্রপুর সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।
মহসীন কবীর যশোর থেকে : যশোরের শার্শার হরিশ্চন্দ্রপুর সীমান্ত থেকে ৫৯০বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শার্শা থানার গোগা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার ফুলমিয়া জানান গোপন খবরের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলামকে আটক করাহয়।এসময় অন্যান্যরা পালিয়েযায়

ফুলমিয়া আরো জানান,আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং এর সাথে কয়েকজনকে পলাতক আসামী করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম