আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: December 23, 2020, 12:54 am
রাণীশংকৈলে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
হুমায়ুন কবির,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের  টি এন্টি রোড  থেকে ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ আলী  (২৮) ও জালাল উদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ  হরিপুর উপজেলার মারাধার ( মন্নাটলী ) গ্রামের মোকসেদ আলী ছেলে এবং জালাল একই  হরমুজ আলীর ছেলে ।

থানা সূত্রেমতে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী  অভিযানে এস আই খাজিমউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স টি এন্টি সংলগ্ন বিপ্লবের বিথী তুলা ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরো জানায় ঐ দুই মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য ঢাকার উদ্দেশে নাইট কোচ ধরার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল।এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
আসামীদেরকে আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার জেলা জেল হাজতে পাঠানো হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম