আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 11:24 am || প্রকাশের তারিখ: December 23, 2020, 1:03 am
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাইভেটকার,গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।।ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজা থেকে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ৩ গাজা ব্যবসায়ীকে ২২ কেজি গাজা, ১টি প্রাইভেটকার ও নগদ ৫৭ হাজার টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজা থেকে ২২  ডিসেম্বর ভোরে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাজা যার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ ৬০ হাজার টাকা, ১টি সিলভার কালারের প্রাইভেটকার যার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা ও নগদ ৫৭ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল মকিদের পুত্র আমির উদ্দিন তুবাই (৪৭), একই উপজেলার জমসেরপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র মুস্তাকিন আলী (২৬) ও একই গ্রামের মৃত উদ্দীনের পুত্র শাহিদুল (২১)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সংশিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নবীগঞ্জ থানা থেকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম