আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 8:11 pm || প্রকাশের তারিখ: December 23, 2020, 1:39 pm
’দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, দেশের মধ্যে লকডাউনর পরিবেশ এখনও তৈরি হয়নি। দেশের পরিস্থিতি দেখে বলা যায় এখন পর্যন্ত করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ মালেক বলেন, পর্যাপ্ত বেড রয়েছে আমাদের, তবে যদি বেড বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা আরও বাড়াবো। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

তিনি বলেন, আমাদের অক্সিজেন সরবরাহে কোনও ঘাটতি নাই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি আমরা। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টিন ইনচার্জ এবং ১৬ বীর ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম