আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৩, ২০২০, ১:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নে তুরষ্ক পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে তুরস্ক পাশে থাকতে চায় এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার দুপুরে বাংলাদেশ-তুরস্ক দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভোলস্কির মধ্যে একান্ত বৈঠক শেষে পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা হয় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও। তুরস্ক এদেশে এলপিজি গ্যাস, হাসপাতালে বিনিয়োগ এবং আইটি প্রযুক্তিতে এক সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে।

এ কে মোমেন জানান, কোভিডের জটিল সময়ে বাংলাদেশ মেডিকেল বিষয়ে বিশেষ করে ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতির বিষয়ে একসাথে কাজ করতে চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম