আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ
করোনায় মারা গেলেন সাবেক বস্ত্রমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক বস্ত্রমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গীর হোসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালে ১৮ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্র সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম