আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:12 am || প্রকাশের তারিখ: September 21, 2019, 7:30 am
কুষ্টিয়ায় চাদাবাজির অভিযোগে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামের এক ব্যাবসায়ী, মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে চাঁদাবাজীর মামলা করেন। সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অশান্ত, টেন্ডারবাজি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগও রয়েছে যুবলীগের এই দুই নেতার বিরুদ্ধে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম