আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: December 28, 2020, 12:43 pm
বেনাপোল আল আমিন নামে এক যুবকে গলা কেটে হত্যা
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল স্থল বন্দরের ৩৭ নাম্বার শেডের পিয়ন আল আমিন কে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করে তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

রোববার গভীর রাত্রে তার বাড়ির পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতরাতে সকলে রাতের খাবার খাওয়ার পর আল আমিন তার ঘরে শুয়ে পড়ে।

পরে তাকে কে বা কারা বাহিরে ডেকে নিয়ে গেছে আমাদের জানা নেই। তবে যারা আল আমিনকে গভীর রাতে বাহিরে ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে।
নিহত আল আমীন বেনাপোল দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে জানতে পারি বেনাপোল দুর্গাপুর ওয়ার্ডে এক যুবককে হত্যা করা হয়েছে।

আমরা নিহত আল-আমিনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় কাটা দাগ আছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম