প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 6:20 pm || প্রকাশের তারিখ: December 28, 2020, 11:09 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায় নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় ৫৯১০ ভোট পেয়ে নৌক প্রতীকে মেয়র পদে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫৭৫৭ ভোট।
বিশ্বজিৎ রায়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়ার চেয়ে ১৫৩ ভোট বেশি পেয়ে বিজয় মাল গলায় পড়েন।
অপরদিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ১৯৬০ ভোট। রাত সাড়ে ৮ টার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।