প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:02 am || প্রকাশের তারিখ: December 28, 2020, 11:33 pm
মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৯। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে
পেয়েছেন ৬২৪ ভোট।
প্রসঙ্গত, প্রথম ধাপে আজ সোমবার ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।