আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 5:45 pm || প্রকাশের তারিখ: September 21, 2019, 4:41 pm
আশুলিয়ায় এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি ঃ খালার বাসায় বেড়াতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী তরুণী বাদি হয়ে দুই ধর্ষককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বালিয়াডাঙ্গী গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে তোহা মোল্লা এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ জেলার কেষ্টপুর গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে মোস্তাফিজ সরকার। তারা দুজনই আশুলিয়ার জামগড়া এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় খালার বাসায় বেড়াতে আসেন ওই তরুণী। পরে গত বুধবার সকালে ওই তরুণীকে বাসায় রেখে তার খালা কর্মস্থলে যাওয়ার পর তোহা মোল্লা নামে স্থানীয় এক মুুদি ব্যবসায়ীর সাথে পরিচয় ঘটে ওই তরুণীর। এসময় ওই মুদি ব্যবসায়ী তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে তার বাসায় দেখা করতে বলেন।

পরের দিন বিকালে তোহা মোল্লার কথা মতো তরুণী তার বাসায় দেখা করতে গেলে অভিযুক্ত তোহা মোল্লাসহ মোস্তাফিজ নামে আরও এক যুবক ওই তরুণীকে ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার খালাকে জানালে তার সাহায্যে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই দুই যুবককে অভিযুক্ত করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়ায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম