আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 2:51 pm || প্রকাশের তারিখ: December 29, 2020, 11:06 pm
কাউখালীতে ৮ মণ জাটকা ইলিশ জব্দ
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে ৮ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় কুয়াকাটা থেকে খুলনাগামী মীমজাল এক্সপ্রেস পরিবহন বেকুটিয়া ফেরীতে ওঠার অপেক্ষায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা কোষ্টগার্ড গাড়ী তল্লাশী করে গাড়ীর মধ্যে প্যাকেট করাবস্থায় প্রায় ৮ মণ জাটকা ইলিশ জব্দ করে।

মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার ১৬টি এতিমখানাসহ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম