আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: January 15, 2019, 2:25 pm
সংলাপ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে: কাদের
নিজস্ব প্রতিবেদক:

সংলাপ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি কখনও সংলাপের কথা বলিনি। আমার বক্তব্যের অডিও-ভিডিও রয়েছে। এর পরও কেন ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে? এখন (নির্বাচন হয়ে যাওয়ার পর) সংলাপের আর কোনো বিষয় নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা
একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ সংলাপ থাকলে বিএনপি সাড়া দেবে, দলটির মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভোট হয়ে যাওয়ার পর, সরকার শপথ নেয়ার পর নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।
 

প্রসঙ্গত, সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর জাতীয় ঐক্যফ্রন্ট নতুন নির্বাচনের পথ তৈরি করতে সংলাপের আহ্বান জানিয়েছিল সরকারকে। সে প্রেক্ষাপটে কাদের রোববার সাংবাদিকদের বলেছিলেন, ‘যেসব দল ও জোটের সাথে সংলাপ হয়েছিল, তাদেরকে আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন তিনি (প্রধানমন্ত্রী)।‘ তবে সেই সংলাপ ‘অর্থবহ হয়নি’ বলে মনে করেন বিএনপি নেতারা। কাদেরের মুখে নতুন করে সংলাপের খবর শুনে তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেন, আলোচনার বিষয়বস্তু জানা গেলে তারা এই আলোচনার প্রস্তাব বিবেচনা করবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম