আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:48 pm || প্রকাশের তারিখ: December 30, 2020, 9:25 pm
লোহাগাড়ায় ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধারঃ ৪ বিক্রেতা আটক
লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার কাটাড়া এলাকার মৃত সোলতান আহমদের পুত্র দেলোয়ার হোসন প্রকাশ বাবুল (৩৩), মুন্সিগঞ্জ হলুদিয়া মৃত জিদ্দার আলীর পুত্র মোঃ রিপন(৩৫), উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর হাসাননগর এলাকার কামাল হোসেনের পুত্র আলমগীর(২০), বড়হাতিয়া তিনপথের মাথা এলাকার আহমদ কবিরের পুত্র জাবেদ (১৯)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই গোলাম কিবরিয়া ও চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুল ইসলামের নেতৃত্বে পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্ল¬াশি চালিয়ে বাবুল ও রিপনের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং চুনতি বনপুকুর কাজি ফার্মের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে আলমগীর ও জাবেদের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম