আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:48 pm || প্রকাশের তারিখ: December 30, 2020, 9:42 pm
কাউখালীতে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য আর্থিক সহায়তা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়াল্ড জার্মানীর সহযোগীতায় অনুষ্ঠানে নাগরিক অধিকার দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি ১০হাজার টাকার চেক বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নাগকির উদ্যোগের সিনিয়র কর্মসূচী কর্মকর্তা আবু নাছের মাছুদ, এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সহকারী এরিয়া অফিসার এবিএম রকিবুল ইসলাম, মাঠ সংগঠক জীবন কৃষ্ণদাস, সুমা আক্তার, হোসনেয়ারা খাতুন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম