প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 11:24 am || প্রকাশের তারিখ: December 30, 2020, 10:20 pm
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার” তাহিরপুরে দৃশ্যমান ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ
কামাল হোসেন,সুনামগঞ্জ থেকে।। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তাহিরপুর" দৃশ্যমান ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ , এখন শুধু অপেক্ষায় কবে উঠবেন তাদের সেই স্বপ্নের ঘরে। তাহিরপুর উপজেলায় আশ্রয়ম-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য মোট ৭০ টি ঘর নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ৩৪ টি ঘরের কাজ চলছে পুরোদমে। দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঘর গুলো। নদীর তীরবর্তী ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে উকি দেয়া লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার তীর সংলগ্ন পর্যটন স্পষ্ট এশিয়ার বৃহৎ শিমুল বাগানের পাশেই চালিয়ারঘাট মৌজার ১নং খাস খতিয়ানের সরকারি জায়গায় আশ্রয়ম- ২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৩৪ টি ঘরের কাজ প্রায় শেষের দিকে। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, বঙ্গবন্ধু শেখ মজিবুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ভূমি ও ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে তাহিরপুর উপজেলার ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে গত ১১ নভেম্বর মোট ৭০ টি ঘরের মধ্যে ৩৪ টি গৃহ নির্মাণের কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ । মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নাধীন ওই সব ঘরের প্রতিটির জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। প্রতিটি ঘর-২০ ফুট বাই ২২ফুট প্রস্তের ২টি কক্ষ,একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা দিয়ে তৈরী করা হচ্ছে প্রতিটি ঘর।
প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ওই সব ঘরে ইতিমধ্যেই বসবাস করার সপ্ন দেখেছেন উপকাভোগী প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এখন শুধু অপেক্ষায় রয়েছেন, সেই স্বপ্নের ঘরে কবে উঠবে তারা।
উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ৩৪ ঘরের মধ্যে ৩২ টির কাজ শেষ আরও সপ্তাহ খানেকের বিতরে বাকি গুলোর কাজও শেষ হয়ে যাবে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান,উপজেলায় মোট ৭০ টি গৃহ নির্মাণ করা হবে,ইতিমধ্যে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামে সরকারি জায়গায় ৩৪ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এখানকার কাজ প্রায় শেষের দিকে। ঘরের কাজ সম্পন্ন হলে, গৃহহীন পরিবার গুলোর মাঝে ধ্রুত ঘর গুলো হস্তান্তর করা হবে।