আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 5:50 pm || প্রকাশের তারিখ: September 22, 2019, 11:13 am
সাভারের বিরুলিয়ায় বিশ্ব নদী দিবসে নোঙর এর মানববন্ধন
 

মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার থেকে:
বিশ্ব নদী দিবস-২০১৯ উপলক্ষে নোঙর সাভার উপজেলা কমিটির উদ্যোগে বিরুলিয়ার সাদুল্লাহপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রুখে দাও খাল নদী দূষণকারী দখলদার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সাভারের বিরুলিয়ার সাদুল্লাহপুরে এই মানববন্ধন পালিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- জনাব মোঃ সুমন শামস (সভাপতি-নোঙর), জনাব মোঃ আব্দুর রশিদ (সিনিয়র সহ-সভাপতিঃ বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ), জনাব মোঃ আব্দুল আলীম মেম্বার (৪নং ওয়ার্ড ইউপি সদস্য),মিসেস সেলিনা আক্তার (সংরক্ষিত নারী আসন-৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য),জনাব মোঃ আব্দুল হামিদ( প্রধান শিক্ষক, বেগুন বাড়ি উচ্চ বিদ্যালয়),

জনাব মোঃ শাহীন বাদশা(প্রিন্সিপাল,আল আলীম স্কুল),জনাব মোঃ আকরাম আলী মোল্লা(সদস্য, নোঙর),জনাব মোঃ মাজেদুল হক (সদস্য, নোঙর), জনাব মোঃ শামসুল হক (সদস্য, নোঙর), জনাব মোঃ আবুল খায়ের ভূইঁয়া (আহ্বায়ক,নোঙর সাভার উপজেলা কমিটি) প্রমুখ সহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতী

শিক্ষার্থীরা এবং শ্যামপুর জাগ্রত তরুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দসহ তরুণ সমাজ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সাভারের নদী, খাল বিলসহ সকল জলাশয় দখল ও দূষণের হাত থেকে রক্ষাকল্পে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম