আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 10:39 pm || প্রকাশের তারিখ: December 31, 2020, 6:30 pm
মৌলভীবাজারে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমা
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন সহ মোট ৪৪ জন মনোনয়নপত্র এ পর্যন্ত জমা দিয়েছেন।


বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে প্রার্থীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকতা মামুনুর রশীদ।

মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান(বর্তমান মেয়র), বিএনপি সমর্থিত প্রার্থী মো. অলিউর রহমান, সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।


আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম