প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 4:01 pm || প্রকাশের তারিখ: December 31, 2020, 11:56 pm
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা।। গাইবান্ধায় সদরউপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যলয়ে সদর আওয়ামীলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত।
বর্ধিতসভায় সদরউপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিদুল মোস্থাফিজ ঝন্ঠু, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেনসহ অনেকে।
বক্তাগন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর জামান রিংকু।