আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:19 pm || প্রকাশের তারিখ: January 5, 2021, 1:08 am
জয়পুরহাটে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ
আবু রায়হান,জয়পুরহাট।। জয়পুরহাটে একটি মোটরসাইকেল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করতে না পারলেও গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে শহরের বাটার মোড় এলাকা থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে দাঁড়ানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে মোটরসাইকেলের দুই আরোহী গাড়িটি রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় মোটরসইকেল চালক পালিয়ে যান। তবে গাড়ির ভেতরে অভিনব কায়দায় রাখা ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম