আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:30 pm || প্রকাশের তারিখ: January 5, 2021, 2:02 am
ঝিনাইদহে করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের দাফন-কাফন বিষয়ে প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি।। করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের দাফন-কাফন বিষয়ে ঝিনাইদহে ইমাম ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ অন্যান্যরা। আলোচনা সভায় জেলার ৬ উপজেলার ইমাম ও করোনায় আক্রান্ত লাশের দাফনকারীরা অংশ নেয়। এসময়, করোনা ভাইরাস সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের দাফন-কাফন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

আমাদেরবাংলাদেশ.সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম