আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:04 pm || প্রকাশের তারিখ: January 10, 2021, 8:08 pm
সাংবাদিক রাজ্জাকের পিতৃবিয়োগ, উপজেলা প্রেসক্লাবের শোক
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি এম.এ রাজ্জাকের পিতা ডা. আব্দুর রশিদ আর নেই (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স ছিল ৮৬ বছর।

তিনি শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।  তিনি দুনিয়াতে স্ত্রী ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে বালিয়াঘাট নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, এম.এ রাজ্জাকের পিতা ডা. আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। উপজেলা প্রেসক্লাবের শোক : সাংবাদিক এম.এ রাজ্জাকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক সমকাল), সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু (যায়যায়দিন), সাধারণ সম্পাদক আলম সাব্বির (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (সংবাদ), অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ (ভোরের কাগজ), আবির হাসান মানিক (দৈনিক দেশ), সোহেল আহমদ সাজু(আমার সংবাদ) প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম