আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:51 am || প্রকাশের তারিখ: January 10, 2021, 8:23 pm
বিদ্যুৎ বিভাগের সীমাহীন দূর্নীতি,অনিয়মের প্রতিবাদে গাইবান্ধা বিক্ষোভ
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সীমাহীন দূর্নীতি, অনিয়ম ও সেচপাম্প মালিকদের উপর হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ বসতবাড়ীর অতিরিক্ত বিদ্যুত বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিকরা।

রবিবার দুপুরে দুপুরে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের গোরস্থান মোড় এলাকায় সামনে ঘন্টাব্যাপী সমাবেশ পালন করে তারা । সমাবেশে বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও বিদ্যুৎ আন্দোলনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প সমিতির সভাপতি মাসুদার রহমান মাসুদ, আশাদুজ্জামান শাহীন প্রমূখ। বক্তারা বলেন ,অবিলম্বে এসব দাবী পুরন না হলে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম